এক ফালি রোদ (A piece of Sun)
এক ফালি রোদে,
হাঁটি পথে পথে,
নিয়তির সাথে,
মিটি মিটি হেসে।
এক ফালি রোদে,
সে চেয়ে থাকে,
চিরচেনা রূপে,
কেউ ফিরে আসে।
এক ফালি রোদে,
মুখ ডুবে থাকে,
কাজল কালো চোখে,
আলো বেঁধে রাখে।
এক ফালি রোদে,
মেঘ ছাড়া ঝড়ে,
বৃষ্টির জলে,
কান্না সে ঢাকে।
এক ফালি রোদে,
হারানো সে বাকে,
ঠিকানাহীন খামে,
কি যেন লিখে।
এক ফালি রোদে,
আকাশের দিকে,
রঙ ছুড়ে দিয়ে,
কোন ছবি আঁকে?

No comments