Pages

Wednesday, October 3, 2018

লাশকাটা ঘর (The Morgue)


চেপে ধরা বোবা কান্নার নেইতো কোন আওয়াজ,
কেউ জানতে চাইবে না নাম কিংবা কোথায় তাহার নিবাস,
কাগজের একটি নম্বর প্লেটে ঝুলানো পরিচয়,
নিপুণ হাতে ছিন্ন হয় নিথর দেহ কায়।

অশরীরীর অংশীদারেরা দাঁড়িয়ে এক কোণে,
চিনতে পারিনা তাদের, কে এসেছে কার পরে।
দ্রুত তবে ঝাপসা হয় প্রিয়জনের মুখ,
হাহাকারী এই ধূপ সাগর কি পুঁজাইবে তাহার বুক?

আমার দেহ যাবে পচে, খাঁচা হয়ে যাবে খালি,
কতটুকু ঘরে ঘুমিয়ে রবো, মেপে দেবে তা মরণকাঠি।
ঘুণপোকা সব বাসা বাঁধিবে আপন মরণ গায়ে,
ক্যামন করিয়া বাইয়া যাবো আলোহীন গাড় নায়ে।

কারাগারের শিকল চাপড়ে পরি মরে,
ধূলোর একটি কণাও আসেনা এখানে,
মাংসের আষঁটে রঙ জেগে থাকে শকূনের চোখে,
একটুকরো স্বপ্ন ঢেকে যায় ঐ লাশ কাটা ঘরে।


No comments:

Post a Comment