মেঘ বৃষ্টি (Cloud Rain)
হু হু বাতাস আর আকাশ ভরা মেঘ,
বৃষ্টির পূর্বাভাসে হারিয়েছে ঘুড়ির বেগ।
বর্ষা এসেছে বৃষ্টি নেমেছে, রাখালের হয়েছে ছুটি,
ছেলে পুলেদের খুশির আমেজ, হবে এবার আম চুরি।
পাড়া-মহল্লায় ঘটা করে আজ খিচুড়ি হচ্ছে রাধা,
পুকুর-দীঘি সব ঘিরে আছে দেখো, শাপলা ফুলের সাদা।
মুশলধারায় বৃষ্টি নেমেছে, হাটু পানি হয়েছে মাঠে,
স্কুল-কলেজ বন্ধ হওয়ায়, লেখাপড়া উঠেছে লাটে।
চারিদিকে ছুটেছে আজ হাসনাহেনার ঘ্রাণ,
বৃষ্টির সাথে তাল মিলিয়ে, জেগেছে নতুন প্রাণ।
রিমিঝিমি বৃষ্টি আর ঝিকিমিকি আলো,
ছুঁয়ে গেলো মন আর ধুয়ে দিলো কালো।
ছুঁয়ে গেলো মন আর ধুয়ে দিলো কালো।

No comments