অপেক্ষা (Await)
অপেক্ষা রাত শেষে চোখ মেলে দেখার,
অপেক্ষা সারাদিন সরা বেলার।
অপেক্ষা বেঁচে থাকার, দুমুঠো খাবার,
অপেক্ষা চোখ মুছে নতুন করে হাসার।
অপেক্ষা ছাত্র জীবনের,শেষ পাতায় যাবার,
অপেক্ষা কবির কালিতে নতুন কাব্য লিখার।
অপেক্ষা সাদার মাঝে, রংতুলি খেলার,
অপেক্ষা দিন শেষে, মিস্টি হাসি দেখার।
অপেক্ষা মানুষের ভীরে চেনা মুখ ফিরে পাবার,
অপেক্ষা শেষ চিঠির উত্তর খুঁজে নেবার।
অপেক্ষা সমুদ্রসম তবু নিয়ত বাস্তবতার,
অপেক্ষা এই চৌচির জীবনে স্বপ্নীল পথচলার।
অপেক্ষা রুক্ষ দুপুরে, ক্লান্ত বৃষ্টি ভেজার,
অপেক্ষা অনন্তকালের, অপেক্ষা শেষ হবার।
অপেক্ষা ছুটির ঘন্টার, মায়ের কাছে ফেরার,
অপেক্ষা বৃদ্ধাশ্রমে, অশ্রু ভেজা মায়ার।
অপেক্ষা পুরনো স্মৃতির, হারানো ছেলেবেলার,
অপেক্ষা দীর্ঘশ্বাসের, মৃত্যুর প্রহর গুনার।

No comments