Header Ads

Header ADS

কবিগুরুর জন্মদিন

৭ই মে, ২০১৮

ঘুমিয়েছিলাম...
হঠাৎ সাদা গোঁফ আর দাঁড়িওয়ালা এক বুড়ো আমার পাশে এসে বিড়বিড় করে কি জানি বলা শুরু করলো। ঘুমিয়ে থেকেও কেন জানি পরিষ্কার সব বুঝতে পারছি। স্বপ্ন দেখছি নাকি জেগে আছি ইচ্ছে করেই তা বোঝার চেষ্টা করলাম না।
এরপর এক ধমকে চমকে বিছানায় বসে পড়লাম।
উনি চেঁচিয়ে চেঁচিয়ে আমাকে ধমক দিচ্ছেন আর বলছেন,
"হতচ্ছাড়া আমার জন্মদিন পার হয়ে গেলো, উইসও ত করলি না! খুব ত গা এলিয়ে ঘুম হচ্ছে, উঠ এখন। যা কেক কিনে আন খিধে পেয়েছে। আর সাথে ১৫৭ টি মোমবাতি আনতে ভুলিস না যেন।"

এখনো ঘুমের রেশ কাটেনি, চোখ ডলতে ডলতে দেখি,
ওমা!!!  এ ত রবীঠাকুর!!!
উনি এখানে কি করছেন !!!?? প্রশ্নটি মাথায় ঘুরছে আর বুকে হচ্ছে ধুপধাপ শব্দ।

মানিব্যাগ নিয়ে কেক কিনতে বেরিয়েছি। টলতে টলতে পুরান ঢাকার সরু রাস্তা বেয়ে এগিয়ে যাচ্ছি। শার্টের উপরের দুটো বোতাম খোলা। ঝড়োমেঘ আর দমকা হাওয়া...ঠিক যেন হারিয়ে ফেলা স্মৃতি মনে করিয়ে দেবার মত পরিবেশ।
যাক গে, শেষমেষ তাকে আর কোন প্রশ্ন করা হয়নি। অবশ্য সেটার কোন প্রয়োজন নেই। তার শত শত গান আর কবিতাগুলোই তাকে বাঁচিয়ে রেখেছে হাজারো "আমি'র" মাঝে।

শুভ জন্মদিন কবিগুরু।

No comments

Theme images by cmisje. Powered by Blogger.