Header Ads

Header ADS

অসঙ্গায়িত অনুলিপি


অন্তিম অভ্রের অশ্রুর অর্থ অবগাহনে
আমি আজ অজস্র অশরীরী আলাপের আলয়ে।
অমাংসল অস্তিত্বের অভিনয়ের অংশীদারীরা আজ অতি অপরিচিত।
অত:পর অপার্থিব আর অবাস্তব আশাই অদ্য অবকাশের আগ্রহের অনুলিপি।

অদ্ভুত অকৃত্রিম আত্ন অনুশুচনায় আগত অশ্রু,
অতীত অবধি আমার অন্তরের অস্পষ্ট অংকনগুলোই আঘাতের অস্বীকৃত অনুচিন্তন
অমনি, অবাঞ্ছিত অনুরাগই আমাদের আমৃত্যুর অভিশাপ।

আন্ধকারে আমার অবধারিত অনিকেত অয়ন।
আমার আশা-আকাক্ষা আর অন্তরের অবুঝ অবকাঠামোর অচিরতা অবলোকনে,
অস্থিহীন আত্না আজ অলিখিত অনুবাদগ্রন্থ।
আজও আধারের আলোয় অংকিত আছে অচেতন অনিমেষনেত্র।

আগামীর অপেক্ষায় আবহমান আশা আর আকুল আকুতির আক্ষরিক অর্থ অনুভবে আমি আক্রান্ত।
অন্ধকারাচ্ছন্ন আবহাওয়ায় অাঁকা আবিষ্ট আপদ আর অভিভূত আভাসের অনুতে অনুতে আলিঙ্গন, আমার অবধারিত।
অত:পর আমি আমারই আত্নার অচেনা অতিথি।

No comments

Theme images by cmisje. Powered by Blogger.